Which type of rainfall occurs due to mountains? পাহাড়ের কারণে কোন ধরণের বৃষ্টিপাত হয়?

Practice MCQ for SSC, UPSC, RRB Exams

A. Convectional A. পরিচলন বৃষ্টিপাত
B. Cyclonic B. ঘূর্নবাত জনিত বৃষ্টিপাত
C. Orographic C. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
D. Frontal D. সীমান্ত বৃষ্টিপাত

Correct Answer: C সঠিক উত্তর: C

Explanation ব্যাখ্যা

  • The correct answer is C. Orographic.
  • Orographic rainfall occurs when moist air is forced to rise over mountains or elevated terrain.
  • As the air rises along the windward side of the mountain, it cools and condenses to form clouds and precipitation.
  • The leeward side of the mountain often experiences a rain shadow effect, where rainfall is significantly reduced.
  • Convectional rainfall occurs due to heating of the Earth's surface, cyclonic rainfall occurs due to low-pressure systems, and frontal rainfall occurs when warm and cold air masses meet.
  • Therefore, rainfall caused specifically by the presence of mountains is orographic.
  • সঠিক উত্তর হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
  • জলীয় বাষ্প পূর্ন আর্দ্র বায়ু কোন উঁচু পর্বতে বাঁধা পেয়ে পর্বতের গাঁ বেয়ে ওপরে উঠে ওপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে।
  • পর্বতের অনুবাত ঢালে প্রায়ই বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায়, যেখানে বৃষ্টিপাত কম হয়।
  • পৃথিবীর যে সব অঞ্চলে জলভাগের পরিমান বেশি, সেই সব অঞ্চলে দিনের বেলায় প্রখর সূর্যতাপে জলীয় বাষ্প পূর্ন বায়ু পরিচলন পদ্ধতিতে হালকা হয়ে ওপরে উঠে প্রসারিত ও শীতল হয়ে প্রথমে মেঘ এবং পরে বৃষ্টিরূপে নিচে নেমে আসে । এই ধরণের বৃষ্টিপাত কে পরিচলন বৃষ্টিপাত বলা হয়।
  • ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্নিঝরের সময় যে বৃষ্টিপাত হয়ে থাকে তাকে ঘূর্নবাত জনিত বৃষ্টিপাত বলে। সাধারনত ক্রান্তীয় অঞ্চলে সূর্য তাপ জনিত কারণে কোন স্থানে নিম্নচাপের সৃষ্টি হলে ওই নিম্নচাপ স্থানের বায়ু হালকা হয়ে ওপরে উঠে গেলে যে শূন্য স্থানের সৃষ্টি হয় তা পূরন করার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু সেই নিম্নচাপ অঞ্চলের দিকে কুণ্ডলীর আকারে ঘুরতে ঘুরতে প্রবল বেগে ওপরে উঠে শীতল ও ঘনিভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই ধরণের বৃষ্টিপাত কে ঘূর্নবাত জনিত বৃষ্টিপাত বলে।
  • নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় অঞ্চলে পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত দুটি ভিন্ন ধর্ম বিশিষ্ট বায়ুপুঞ্জ পরস্পর মিলিত হলে উভয় বায়ুর মিলন স্থলে অস্থিরতা বা আলোড়নের সৃষ্টি হয়।এই মিলন স্থল বরাবর উষ্ণ আর্দ্র হালকা বায়ুপুঞ্জ শীতল ভারী বায়ুপুঞ্জের গাঁ ঘেসে ওপরে উঠে যায়। ওপরে উঠে এই বায়ু ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে এবং এই মেঘ থেকে এই সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে। একে সীমান্ত বৃষ্টিপাত বলে
Our App:
Follow us on:
Facebook Link Youtube Link